বাজারে বিক্রির চেষ্টা ওএমএসের আটা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৩৯

দুদকের অভিযান, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির  চাল ও আটা অবৈধভাবে বাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি টিম এই অভিযান চালায়। এছাড়াও পাবনায় বাংলাদশে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে ও খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের পৃথক টিম অভিযান চালিয়েছে।

দুদক সূত্র জানায়, ওএমএস চাল চোরাইভাবে বাজারের বিক্রির অভিযোগে দুদকের ঢাকা ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে গতকাল দুদক টিম অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম রাজধানীর বেশ কয়েকটি ওএমএস সেল পয়েন্টের  (বিক্রয় কেন্দ্র) কার্যক্রম খতিয়ে দেখে। এর মধ্যে রিফাত এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে রেজিস্টারে স্টক শূন্য দেখালেও সরেজমিনে অভিযানে দুদক টিম ছয়টি বস্তায় মোট ৩০০ কেজি  আটার সন্ধান পায়। খাদ্য অধিদপ্তরের সরকারি সিল-সংবলিত এই আটার বস্তাগুলো মূলত ওএমএসের মাধ্যমে বিক্রয় না করে চোরাই পথে বাজারে বিক্রয় করার জন্য রাখা হয়েছিল বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়।

তাত্ক্ষণিকভাবে দুদক টিম উল্লিখিত বিক্রয়কেন্দ্রের সহকারী রেশনিং অফসাির ও চিফ রেশনিং অফিসারকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণরে সুপারিশ করে। সংশ্লিষ্ট  কর্মকর্তারা  অবিলম্বে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে জানানো হবে মর্মে  এনফোর্সমন্টে টিমকে অবহিত করে।

এদিকে পাবনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি র্অথ আত্মসাত্ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবং খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রদানে অনিয়ম ও গ্রাহক হয়রানরি অভিযোগে দুদকের পৃথক টিম সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে অভিযান চালিয়েছে।