সৈয়দপুরে আমন খেতে পোকার আক্রমণ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে আমনের খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা কৃষি বিভাগের পরামর্শে খেতে স্প্রে করছেন। বন্যা ও অতিবৃষ্টির পর পোকার আক্রমণে কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষি বিভাগ জানায়, এবছর উপজেলায় ৮ হাজার ২৭৫ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। বিভিন্ন স্থানে খেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা বাজার থেকে কীটনাশক কিনে স্প্রে করছেন। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, উপজেলার কিছু কিছু এলাকায় পোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে। রোদ-বৃষ্টি আবহাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।