দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। সভায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানপ্রার্থী ও তাদের প্রধান এজেন্টরা এতে উপস্থিত ছিলেন।
