নিয়োগ, বদলি ও তদবির নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৭

স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে যে, নিয়োগ, বদলি বা কাজের তদবিরের কথা বলে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তার নাম করে দেশের স্বাস্থ্যসেবা শাখার বিভিন্ন অফিসে বিকাশে টাকা চাওয়া, নিয়োগ, বদলি বা কাজের তদবির করা হচ্ছে।

এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের ব্যাপারে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ করা যাচ্ছে। বাসস

ইত্তেফাক/কেকে