ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে র্যাব সদস্য নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৪২

মিঠাপুকুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া সড়কে আরো তিন জনের মৃত্যু হয়েছে। গত বরিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার রংপুর ও মিঠাপুকুর: মিঠাপুকুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস এম রাজু আহম্মেদ (৩০) নামে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। গত রবিবার মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়ের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। রাজু আহম্মেদ র্যাব-১৩ রংপুুরের এসআই পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের বাসিন্দা। রবিবার রাতে রাজু কাজ শেষে মোটরসাইকেলে করে রংপুরে ফিরছিলেন। মিঠাপুকুরের গড়েরমাথা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

চাটমোহর (পাবনা): চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল চাটমোহর-পাবনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইটভাটা-সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। জহুরুল চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট ও আজমিরীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গত রবিবার চুনারুঘাট উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পঞ্চাশ গ্রামের মাসুক মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাসার টেলিভিশনের এন্টেনার লাইন ঠিক করতে গিয়ে মাসুক মিয়া বিদ্যুত্স্পৃষ্ট হন।