বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৪৩

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি শুরু করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসে এক যুগ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিকাল ৩টায় কর্মকর্তাদের ব্যবহারের জন্য নতুন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের শুভ উদ্বোধন করেন বেরোবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় তিনি সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, কর্মকর্তাদের নতুন বাসটি ব্যবহারের ফলে তাদের পেশাগত দায়িত্ব পালন আরো সহজ হবে। একই সঙ্গে আরো নতুন নতুন সুবিধা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়া বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পাশে কাঠবাদাম গাছের চারা রোপণের মাধ্যমে ভার্চুয়ালি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর।

বিকাল ৪টায় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় দিবস ও যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।                                

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.), বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আতিউর রহমান, বেরোবি অর্থ কমিটির সদস্য ড. মো. রশীদুল ইসলাম, সহকারী প্রক্টর ড. সোহেলা মুস্তারী,  শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট সুমাইয়া তাহসিন হামিদা।