পরপর তিনটি উইকেট তুলে নিলেন মেহেদি হাসান মিরাজ। মাঝে একজন রান আউট হন। তাতে দ্বিতীয় সেশনে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের স্কোর এখন ৮ উইকেটে ২১৩ রান। ম্যাচে বাংলাদেশ এখনো এগিয়ে রয়েছেন ২২৫ রানে।
বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের জয়ের লক্ষ্যে দুই উইকেটে ৭৬ রান নিয়ে বৃহস্পতিবার ফের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে তারা দুটি উইকেট হারায়।
এর আগে মুশফিকের ডাবল সেঞ্চুরি ও মুমিনুলের ১৬১ রানে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ৫২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ৩০৪ রান। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড থাকলেও জিম্বাবুয়েকে ফলোঅন করায়নি বাংলাদেশ।
বুধবার সকালে ব্যাট হাতে নিজেরাই দ্বিতীয় ইনিংসে নামে তারা। এরপর ছয় উইকেটে ২২৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে বুধবার দিনের খেলা শেষে দুই উইকেটে ৭৬ রান করে জিম্বাবুয়ে।
ইত্তেফাক/কেআই
