ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। গতকাল সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমানের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদ সরকার মারা গেলে পদটি শূন্য হয়। প্রকৌশলী গোলাম মোস্তফা এর আগে ২০০৯-১২ মেয়াদে ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
