এবি ডি ভিলিয়ার্স ক্রিকেট থেকে এত দূরে ছিলেন মনেই হচ্ছে না। গতকাল রাতে আরেকটা ঝোড়ো ইনিংস খেলেছেন। তার ওপর ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আগে ব্যাট করা বেঙ্গালুরু ২ উইকেটে ১৯৪ রান করে। অ্যারন ফিঞ্চ ও পাড়িক্কাল ভালো শুরু এনে দেন। তবে আসল কাজটা করে ডি ভিলিয়ার্স। তিনি ৩৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। পাশে কোহলি ৩৩ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে কলকাতা খেই পায়নি। ৯ উইকেটে ১১২ রান করতে পারে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০ ওভারে ১৯৪/২ (ডি ভিলিয়ার্স ৭৩*, ফিঞ্চ ৪৭, কোহলি ৩৩*, পাড়িক্কাল ৩২)।
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১১২/৯ (শুভমান ৩৪; মরিস ২/১৭, ওয়াশিংটন ২/২০)।
ফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২ রানে জয়ী।
