তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি যাতে কংগ্রেস অনুমোদন দেয় তার জন্য অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউজ। সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত তিনটি সূত্র গতকাল এই তথ্য জানিয়েছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে এই সিদ্ধান্ত চীনকে ক্ষুব্ধ করতে পারে। কারণ চীন তাইওয়ানকে নিজের থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ মনে করে। কিন্তু যুক্তরাষ্ট্র তার ‘এক চীন নীতি’ থেকে সরে আসছে ক্রমেই-এমন ধারণাই বাড়ছে। তাইওয়ানের কাছে সাতটি বড় ধরনের অস্ত্র বিক্রি করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। -রয়টার্স
