কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০১:৪৫

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (৬২) নামে নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা মাঝাপাড়া গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৬২) সরকারী খাদ্যবান্ধব কর্মসূচীর একজন সুবিধাভোগী। তিনি সোমবার খাদ্যবান্ধব ডিলালের কাছ থেকে ১০ টাকা কেজি দরের চাল নিয়ে বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে তিনি নিজ ঘরে ঢুকে বৈদ্যুতিক ফ্যানের সুইস অন করতে গেলে বৈদ্যুতিক শক খেয়ে মারা যান।

ওসি আরো জানান, বৈদ্যুতিক তারে ফুটো থাকার কারণে বেলাল হোসেনের হাতের দুটি আঙ্গুল পুড়ে গেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআর