যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তি দুই বার করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি পরের বার করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা প্রথমবারের চেয়ে আরো গুরুতর হয়েছে। এমনটি জানা গেছে চিকিৎসাশাস্ত্র বিষয়ক সাময়িকী 'দ্য ল্যানসেট'- এর একটি প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী ওই যুবক দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার পর তার ফুসফুস পর্যাপ্ত অক্সিজেন দেহে সরবরাহ করতে পারছিলো না । যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের বাস করা ওই ব্যক্তির আগে কোনো স্বাস্থ্যগত সমস্যাও ছিল না বলেও প্রতিবেদনে বলা হয়। তবে ঐ ব্যক্তি ইতোমধ্যে এখন সুস্থ হয়ে উঠেছেন।
করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা পুরো বিশ্বব্যাপী বিরল। বিশ্বের কম মানুষই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।
ইত্তেফাক/এআর
