বিশ্ব ঐতিহ্য মাচু পিচু দেখার জন্য দেখার গত মার্চে পেরুতে এসেছিলেন জাপানি পর্যটক জেসি তাকায়ামার । তবে করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে তখন থেকেই বন্ধ করে দেওয়া হয় দর্শনীয় স্থানটি। অবশেষে জাপানি শুধু ওই পর্যটকের জন্যই সাত মাস পর মাচু পিচুর ইনকা ধ্বংসাবশেষ খুলে দিলো পেরু।
এ নিয়ে পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা বলেন, বিশেষ অনুরোধ জানানোর পরে তাকায়ামাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়।
পেরুর পর্যটকদের শীর্ষ আকর্ষণ প্রাচীন ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচু আগামী মাসে কম পর্যটকের জন্য আবার খোলা হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও কোনও সঠিক তথ্য জানা যায়নি।
অল্প কয়েক দিন পেরুতে কাটানোর পরিকল্পনা ছিলো তাকায়ামার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে মাচু পিচুর কাছে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকা পড়ে যান তিনি।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেইরা বলেন, মাচু পিচুতে প্রবেশের স্বপ্ন নিয়েই তিনি পেরুতে এসেছিলেন।
এক ভিডিওতে দেখা যায় তাকায়ামা তার সফর উদযাপন করছেন। সফরটিকে আশ্চর্যজনক বলেই মন্তব্য করেন তাকায়ামা। ওই ভিডিওতে সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।
ইত্তেফাক/এআর
