ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের 

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৬:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক মোটর (সেচ) দিয়ে পুকুরের পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হামিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ির পাশের পুকুর সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যায় হামিদুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নাগেশ্বরী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: অডিওটি সুপার এডিট করা, সঠিক তথ্য জানতে ইউএনওকে জিজ্ঞেস করুন: নিক্সন চৌধুরী

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম