হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গদ্য : সুন্দরবনের প্রাণী (প্রবন্ধ)
০১। প্রশ্ন : ক্যাঙ্গারু কোথায় দেখা যায়?
উত্তর : ক্যাঙ্গারু একটি অতি সুন্দর প্রাণী। একমাত্র অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারু দেখা যায়।
০২। প্রশ্ন : সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়?
উত্তর : বাংলাদেশের জন্য বিধাতার এক অপূর্ব দান হলো সুন্দরবন। এখানে গন্ডার পাওয়া যায় না। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল। নিয়মিত শিকার করার কারণে এখন গন্ডার বিলুপ্ত হয়ে গেছে।
০৩। প্রশ্ন : বাংলাদেশে কোন অঞ্চলে হাতি দেখা যায়?
উত্তর : বাংলাদেশে হাতি যে অঞ্চলে দেখা যায়: হাতি বাংলাদেশে একটি পরিচিত প্রাণী। এক সময় সুন্দবনে প্রচুর হাতির দেখা পাওয়া যেত। কিন্তু শিকারির হাতে নিয়মিত হাতি মারা পড়ায় সুন্দরবনের হাতি বিলুপ্ত হয়েছে। সুন্দরবনের হাতি বিলুপ্ত হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা পাওয়া যায়।
০৪। প্রশ্ন : শকুন কীভাবে মানুষের উপকার করে?
উত্তর : শকুন বাংলাদেশের বিলুপ্তপ্রায় এক প্রকারের পাখি। এটি আকারে অনেক বড়। এরা পাহাড়ী অঞ্চলে বসবাস করে।
নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হয়। যেমন: ময়লা, আবর্জনা, জীব জন্তুর মৃতদেহ প্রভৃতি কারণে পরিবেশ নোংরা হয়। এসব মৃতদেহ পচে পরিবেশে জীবাণু ছড়ায়, যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শকুন এসব ক্ষতিকর আবর্জনা খেয়ে জীবন ধারণ করে। ফরে পরিবেশ দূষণ হতে রক্ষা পায়। মানুষও রক্ষা পায় বিভিন্ন রোগ থেকে। এভাবেই শকুন মানুষের উপকার করে।
শকুন আমাদের দেশের এক প্রকার উপকারী পাখি।
০৫। প্রশ্ন : প্রাণিজগতের জীবজন্তুর সংখ্যা কমে যাওয়ার কারণ কী? বুঝিয়ে লেখ।
উত্তর : এ পৃথিবীতে প্রাণিজগত্ সত্যিই বড় বিচিত্র।
প্রাণিজগতের বিস্ময়কর জীবজন্তুর সংখ্যা বিভিন্ন কারণে দিনে দিনে কমে যাচ্ছে। তাদের কিছু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো নির্বিচারে শিকার, প্রাকৃতিক বিপর্যয়, বনাঞ্চলে মানুষের অনুপ্রবেশ প্রভৃতি। গন্ডার, বুনোমোষ, বুনো গরু ছাড়াও মিঠা পানির কুমির, রাজশুকুন, সোনালি বিড়াল প্রভৃতি প্রাণী এখন বিলুপ্তপ্রায়।
বিলুপ্ত প্রাণী আমাদের দেশের সম্পদ আমরা তাদের রক্ষা করব। দেশের প্রাণ বাঁচাব।
