নবম-দশম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৮:৩৬

মো. নাজমুল হাসান সিকদার , শাহারিয়ার, চট্টগ্রাম কলেজ

১। স্বাভাবিক দৃষ্টিশক্তি কি?

উত্তরঃ সুস্থ এবং স্বাভাবিক চোখ “নিকট বিন্দু”  থেকে শুরু করে অসীম দূরত্বের দূরবিন্দুর

মাঝখানে যেকোনো স্থানেই থাকা বস্তু স্পষ্ট দেখতে পারে। এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি।

২। লেন্সের ক্ষমতা -2D হলে লেন্সটি কোন ধরনের লেন্স?

উত্তরঃ অবতল।

৩। গাড়ির চালালো সময় সারাক্ষণ কয়টি দর্পণে চোখ রাখতে হবে?

উত্তরঃ তিনটি।

৪। ড্রাইভিংকে নিরাপদ করার জন্য পাহাড়ি রাস্তায় বিভিন্ন বাঁকে বড? সাইজের কোন দর্পণ স্ট্যান্ডে করে রাখা হয়?

উত্তরঃ গোলীয় দর্পণ

৫। গাড়ির সামনে দুপাশের দর্পন দুটিকে কি বলে?

উত্তরঃ সাইড ভিউ মিরর

৬। আলোক রশ্মি সরল রেখায় চলার শর্তটি লিখ।

উত্তরঃ শর্তটি হলো, মাধ্যম স্বচ্ছ ও সমসত্ব হতে হবে।

 ৭। আলোর প্রতিসরণ কি?

উত্তরঃ আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয?, তখন মাধ্যম দুটির বিভেদতলে এর গতিপথের দিক পাল্টে আলোক রশ্মির দিক পরিবর্তন করার এই ঘটনাই হলো আলোর প্রতিসরণ।

৮। প্রতিসরণের সূত্রগুলো লিখ।

উত্তরঃ প্রতিসরণ দুইটি সূত্র মেনে চলে।

আপতিত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁঁকা অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মিএকই সমতলে থাকে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইনের (sine’) অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। অর্থাত্ sine/(sine’) = n|

৯। প্রতিসরাঙ্ক কাকে বলে?

উত্তরঃ sine/(sine’) = n, দ্বিতীয় সূত্রে n হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে, সেটি হলো নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক।

১০। পানির প্রতিসরাঙ্ক কত ?

উত্তরঃ পানির প্রতিসারঙ্ক ১.৩৩।

১১। লেন্স কাকে বলে ?

উত্তরঃ দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।

১২। লেন্স কয় ধরনের? ও কি কি ?

উত্তরঃ লেন্স সাধারণত দুই ধরনের।

(ক) উত্তল বা অভিসারী লেন্স (Convex lens)

(খ) অবতল বা অপসারী লেন্স (Divergent lens)

১৩। অবতল বা অপসারী লেন্স কি ?

উত্তরঃ যে লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মোটা সেটিই হলো লেন্স অবতল বা অপসারী লেন্স।

১৪। ফোকাস দূরত্ব কাকে বলে ?

উত্তরঃ লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বই হলো লেন্সের ফোকাস দূরত্ব

১৫। F বিন্দু দ্বারা কি নির্দেশ করে ?

উত্তরঃ F বিন্দু দ্বারা প্রধানফোকাসকে নির্দেশ করে।

১৬। বক্রতা কেন্দ্র কাকে বলে?

উত্তরঃ সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো যে  গোলকের অংশ,তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে।

১৭। লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র কয়টি?

উত্তরঃ ২টি।

১৮। লেন্সের প্রধান অক্ষ সম্পর্কে লিখ।

উত্তরঃ বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয?ে গমনকারী সরল রেখাই হলো লেন্সের প্রধান অক্ষ।

১৯। Diopter কিসের প্রচলিত একক?

উত্তরঃ লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়প্টার (Diopter)।

২০। ডায়প্টার এসআই একক কি জানো?

উত্তরঃ হ্যা, জানি। ডায়প্টার-এর এসআই একক রেডিয়ান/মিটার।