পীরগঞ্জে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৯:২৫

রংপুরের পীরগঞ্জের টুকুরিয়ার গর্ন্ধবপুর এলাকায় এক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযুক্ত প্রতিবেশী এনামুল হকের নামে একটি মামলা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ৩ টার সময় প্রতিবন্ধী রিপন মিয়ার স্ত্রী প্রকৃতির কাজ সারতে ঘরের বাইরে বাথরুমে যায়। এ সময় তাকে একা পেয়ে প্রতিবেশী ইসরাইল হোসেনের পুত্র এনামুল হক তাকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় রিপনের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে গণধোলাই দিতে থাকে। এক ফাঁকে পরনে থাকা গেঞ্জি ও পায়ের স্যান্ডেল জুতা রেখে পালিয়ে যায় এনামুল।

আরও পড়ুন: স্কুল শিক্ষিকা সৎ মায়ের নির্যাতনে মানসিক ভারসাম্যহীন তিথি

এ ঘটনায় রিপনের পিতা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এনামুলের তিন সন্তান ও স্ত্রী আছে। এলাকাবাসী ও ভুক্তভোগী নারীর পরিবার এনামুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইত্তেফাক/এএএম