ধর্ষণের শিকার স্কুলছাত্রী, যুবক আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:১৪

লক্ষ্মীপুরের রায়পুরে মানুষিক প্রতিবন্ধী এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকা‌লে অভিযুক্ত সুমনকে-তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। 

অভিযুক্ত সুমন একই এলাকার দিনমজুর মো. শাহজাহানের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দর্জি দোকানী।

এ ঘটনায় সন্ধ্যায় মেয়েটির বাবা রিকশাচালক কামাল হোসেন বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি নিয়েছেন।

অভিযুক্ত সুমন বলেন, ‘আমি ধর্ষণের সাথে জড়িত না। মেয়েটিকে রুমান নামের ছেলে ধর্ষণ করেছে। আমি মেয়েটিকে বিয়ে করবো কেন? মেয়েটিকে মারধর করে আমার নাম বলতে বলায় সে আমার নাম বলছে।’

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, প্রতিবন্ধী-কিশোরী মেয়েটির জবানবন্দি অনুযায়ী ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।

বুধবার সকালে ক্ষতিগ্রস্ত মেয়েকে মেডিকেল রিপোর্টের জন্য সদর হাসপাতাল ও বিচারকের কাছে জবানবন্দি দিতে মেয়ের সাথে ছেলেকেও পাঠানো হবে।

ইত্তেফাক/জেডএইচ