ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর ও তার বন্ধু কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (১১ অক্টোবর) নবীনগর উপজেলা সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের এ ঘটনা ঘটে। থানায় অভিযোগের পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
অভিযুক্তরা হলেন- শ্বশুর কালা মিয়া (৫০) ও তার সহযোগী আবু সাঈদ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর (১৯) স্বামী প্রায়ই বিভিন্ন মাজারে রাত্রিযাপন করেন। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত ৮টা থেকে ৯টার মধ্যে অভিযুক্ত দুইজন ধর্ষণের ঘটনা ঘটায়। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (১২ অক্টোবর) রাতে নবীনগর থানা পুলিশ কালা মিয়া ও আবু সাঈদকে গ্রেফতার করে।
নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ওই গৃহবধু বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এসি
