নেশন্স লিগে আপত্তি ওয়েঙ্গারের

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৬

করোনা নেগেটিভ হকি দল

স্পোর্টস ডেস্ক

আর্সেনালের কিংবদন্তিতুল্য সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার মনে করেন, উয়েফা নেশন্স লিগের ফরম্যাটটা একটু বেশিই জটিল। তিনি এই আসর আয়োজনের চেয়ে বরং কম সময়ের বিরতিতে বিশ্বকাপ ও ইউরো ফুটবল আয়োজনের পক্ষপাতী।

বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধানের ভূমিকা পালন করা ওয়েঙ্গার বলেন, ‘আমাদের উয়েফা নেশন্স লিগটা বন্ধ করা দরকার। এমন কোনো টুর্নামেন্ট আয়োজন করা দরকার যার ফরম্যাট সবার জন্য বোধগম্য।  বরং প্রতি বছর যদি বিশ্বকাপ ফুটবল ও ইউরো আয়োজন করা যায়—সেটা আধুনিক ফুটবলের জন্য বেশি জমজমাট ব্যাপার হবে।’

প্রীতি ম্যাচের পরিবর্তে গেল বছর থেকে উয়েফা নেশন্স লিগ চালু করে উয়েফা। টুর্নামেন্টের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে, এই টুর্নামেন্টের ফরম্যাট যে জটিল তা বলার অপেক্ষা রাখে না। দলগুলোকে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে বিভক্ত করে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পরের ধাপে উন্নতি কিংবা রেলিগেশনের নিয়মও আছে।

নেশন্স লিগে আজ রাতে বড় কয়েকটা দল মাঠে নামছে। ইতালি মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। অন্যদিকে, ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ফ্রান্স। অন্যদিকে, ইংল্যান্ড, বেলজিয়াম ও পর্তুগাল যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের বিপক্ষে মাঠে নামবে।