আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন ঈশ্বরীপুর, মুন্সীগঞ্জ ও ধানখালী গ্রামের বাসিন্দা। আমাদের এলাকায় অনেক পানি। কিন্তু খাওয়ার মতো পানি নেই। পানি সব লবণাক্ত, যা খেলে রোগ হয়। দূর থেকে পানি বয়ে আনার কারণে আমাদের অনেকের কোমরে ব্যথা, পায়ে ব্যথা চিরস্থায়ী হতে চলেছে। টিউবওয়েলের পানি আর্সেনিকযুক্ত। সুপেয় পানির অভাবে ঘরে ঘরে হাহাকার। এ অবস্থায়, আমাদের এলাকায় খাওয়ার পানি নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোমেনা বেগম
মনোয়ারা বেগম
মোছা. নাসিমা বেগম
শ্যামনগর, সাতক্ষীরা
