চাকরি প্রত্যাশীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে পিএসসি। এর অন্যতম কারণ বিসিএস পরীক্ষায় অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন পদে যোগদানের সুযোগ। ৩৮তম বিসিএসে লিখিত পরীক্ষার উত্তরপত্র তিনজন পরীক্ষক মূল্যায়ন করেন এবং ভাইবা পরীক্ষায় প্রতি বোর্ডে ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। ৩৮তম বিসিএসে ২২০৪ জন ক্যাডার এবং ৬১৭৩ জন নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিগত ৩৫, ৩৬ ও ৩৭ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত নন-ক্যাডারদের ভেতর থেকে যথাক্রমে ২১৩৬, ১২৬৯ এবং ১৭৪৪ জন বিভিন্ন পদে (১ম ও ২য় শ্রেণি ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে করোনা পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে সরকারি কজে গতি আনার জন্য শূন্যপদে লোকবলও প্রয়োজন। ৩৮তম বিসিএসের নন-ক্যাডাদের নিয়োগ দিলে লোকবল সংকট দূর হবে এবং সরকারি কাজকর্মে আসবে গতি। মুজিববর্ষে বেকার সমস্যা দূর করতে এটি হতে পারে অন্যতম একটি পদক্ষেপ।
মো. তামিম হাসান
গ্রাম: ঝিঙ্গাবাড়য়া, উপজেলা: সিংড়া, জেলা: নাটোর
