সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫৭

ইত্তেফাক ডেস্ক

‘দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র্যালি, মহড়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জে আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সঙ্গে জেলায় নির্মিত ২০০ দুর্যোগ-সহনীয় গৃহের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

লালমনিরহাট :জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু জাফর। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুর রহমান প্রমুখ।

ভোলা (দক্ষিণ) :সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আলোচানাসভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, মহড়া ও আলোচনাসভা হয়। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপণ বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) :কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি প্রমুখ।

এছাড়া বরিশালের আগৈলঝাড়া ও বাকেরগঞ্জ, ভোলার মনপুরা, পাবনার সাঁথিয়া, রংপুরের গঙ্গাচড়া, কুমিল্লার লাকসাম, কুষ্টিয়ার দৌলতপুর, জয়পুরহাটের পাঁচবিবি, টাঙ্গাইলের সখিপুর, ময়মনসিংহের ত্রিশাল, গোপালগঞ্জের কোটালীপাড়া, নেত্রকোনার পূর্বধলা, বগুড়ার শেরপুর, দিনাজপুরের কাহারোল, মৌলভীবাজারের কমলগঞ্জসহ সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়।