ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ী সরকারি কলেজসংলগ্ন চৌধুরী মোড় থেকে ছোট যমুনা নদীর ফুটব্রিজ সংযোগ সড়কটিতে বড় বড় গর্তের কারণে পথচারীদেরও দুর্ভোগের শেষ নেই। একটু বৃষ্টি হলেই পানি আর কাদা মাড়িয়ে মূল শহরে প্রবেশ করতে হয় পৌরসভার পশ্চিমাঞ্চলবাসীকে। স্থানীয় বাসিন্দা আল মামুন চৌধুরী বলেন, ফুটব্রিজ এলাকার ৫০০ মিটারের সংযোগ সড়কটির দ্রুত সংস্কার জরুরি। পৌরসভার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. লুত্ফুল হুদা চৌধুরী লেমন বলেন, সড়কটি উন্নয়নের জন্য ইতিমধ্যেই জাইকা প্রকল্পের মধ্যে দেওয়া আছে। প্রকল্পটি অনুমোদন পাওয়া গেলেই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
