নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরের জয়কৃষ্ণপুর গ্রামে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ঐ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার জেলায় কর্মরত সাংবাদিকরা নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ। হামলার ঘটনায় সাংবাদিক আকবর হোসেন সোহাগ বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
