কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মঙ্গলবার ২০টি ড্রেজার মেশিন ও ১ হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহলদলের ইনচার্জ এমদাদুল হক জানান, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে মেশিন বসিয়ে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে—এমন অভিযোগে উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক মো. সোহেল রানার নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, সৈয়দ আবু জাকারিয়া, সুলতান মাহমুদ টিটু ও বিশেষ টহলদলের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় ঐ ড্রেজার মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
