সুনামগঞ্জে সংঘর্ষে এক জন নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে জমি, জলমহালসহ নানা বিরোধ রয়েছে। সংঘর্ষে একজন নিহত ও কয়েক জন আহত হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।’