ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০৩

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন-সংলগ্ন টেংগনমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। জিআরপি পুলিশ এলে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।