কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কেসির উচ্চ প্রযুক্তির এয়ার ডিসইনফেকশনিং সলিউশনস

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:০৩

এক্সক্লুসিভ হোম ডেকর এবং কাস্টম ইনটিরিয়র সল্যুশন ব্র্যান্ড কেসির ডিজাইন ডিরেক্টর কাওসার চৌধুরী কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করে বিশ্বখ্যাত নির্মাতাদের তৈরি উচ্চ প্রযুক্তির এয়ার ডিসইনফেকশনিং সলিউশনস নিয়ে আসেন এবং সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে হাসপাতালে দেওয়ার পরিকল্পনা করেন। এ প্রযুক্তি তার পারিপার্শ্বিক বায়ু এবং সারফেসকে কোভিড-১৯ ভাইরাসসহ অন্য যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে এবং সুরক্ষা দেয়। অভ্যন্তরীণ পরিবেশ সুরক্ষিত ও নিরাপদ রাখতে এটা এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর সমাধান। —প্রেস বিজ্ঞপ্তি