মানবসেবায় ‘মেলভিন জনস ফেলো’ সম্মাননা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:১৯

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ‘মেলভিন জনস ফেলো’ সম্মাননা পেলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা ৩১৫বি২-এর রিজিওনাল চেয়ারপারসন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা জানানো হয়। পদকপ্রাপ্ত আব্দুর রাজ্জাক খান রানা একজন ব্যবসায়ী ও আয়কর আইনজীবী। তিনি খান অ্যাসোসিয়েটস ও ইফাজ তাহিয়া এগ্রোফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। লায়ন্স ক্লাব ছাড়াও তিনি সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেবাকর্ম অব্যাহত রেখেছেন। জেলা ৩১৫বি২-এর জেলা গভর্নর লায়ন হাফিজ আল আসাদ লায়ন রানার হাতে এ সম্মানসূচক পদক তুলে দেন।