ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:১৯

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা  

ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলো সাভারের আব্দুর রোমানের ছয় মাসের শিশুকন্যা ইলফা ও ধামরাই উপজেলার কালামপুরের নাজিম উদ্দিন (৬০)। গতকাল বিকালে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিংগাইর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ ১১-৫১৫৪) সঙ্গে উলটোপথে হেমায়েতপুর থেকে সিংগাইরের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ আটোরিকশাটি সড়কের পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে অটোরিকশার নিহত দুই ও আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।