হূদেরাগে আক্রান্ত হয়ে রিজভী হাসপাতালে

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

হূদেরাগে আক্রান্ত হওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে সিসিইউতে চিকিত্সাধীন আছেন। মেডিক্যাল বোর্ড তাকে পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ হাসপাতালে দেখতে যান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজখবর নিচ্ছেন। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নাটক নির্মাণের প্রতিবাদে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ফিরতে গাড়িতে ওঠার পর তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। তাত্ক্ষণিকভাবে তাকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে তাকে নেওয়া হয় ল্যাব এইড হাসপাতালে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।