মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:৪৯

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর মুক্তি দেওয়া হয়েছে।  মঙ্গলবার ৯টা ৪৫ মিনিটে তাকে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। 

 

মঙ্গলবার রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তার মেয়ে ইলতিজা মুফতি।

 

ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ৩৭০ ধারা বাতিলের পর থেকে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল।

আরো পড়ুন : করোনায় আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনালদো

জম্মু-কাশ্মীর পাবলিক সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে কোনো মানুষকে বিনাবিচারে দুই বছর পর্যন্ত বন্দি রাখতে পারে। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হলো। ২০১৯ সালের ৫ আগস্ট মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। ১ বছর ২ মাসের বেশি সময় আটক ছিলেন এই পিডিপি নেত্রী। খবর-এনডিটিভি

ইত্তেফাক/ইউবি