প্র্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দাযরা জজ কে এম ইমরুল কায়েশ এই দিন ধার্যের আদেশ দেন। এ সময় প্রথম আলো সম্পাদকসহ ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর আগে আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন তাদের আইনজীবীরা। বাদীপক্ষে ওমর ফারুক আসিফ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করে দেন।
গত বছর পহেলা নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান নাইমুল আবরার রাহাত নামে নবম শ্রেণির এক ছাত্র। পরে নাইমুলের বাবা মজিবুর রহমান প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
