জয় পেল চেন্নাই

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:২৯

আইপিএলের ম্যাচে গতকাল দুবাইতে সানরাইজার্স হায়দারাবাদকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে চেন্নাই ৬ উইকেটে ১৬৭ রান করে। শেন ওয়াটসন সর্বোচ্চ ৪২ রান করেন। আর রাইডু ৪১ রান করেন। ২ উইকেট করে নেন সন্দীপ, নটরাজন ও খলিল। জবাবে হায়দারাবাদের শেন উইলিয়ামসন ছাড়া কেউ রুখে দাঁড়াতে পারেননি। তিনি সর্বোচ্চ ৫৭ রান করেন। হায়দারাবাদ শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রান করে।

সংক্ষিপ্ত স্কোর :

চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৬৭/৬ (ওয়াটসন ৪২, রাইডু ৪১, স্যাম কুরান ৩১; সন্দীপ ২/১৯, নটরাজন ২/৪১, খলিল ২/৪৫)।

সানরাইজার্স হায়দারাবাদ : ২০ ওভারে ১৪৭/৮ (উইলিয়ামসন ৫৭; ব্র্যাভো ২/২৫, শর্মা ২/৩৭)।

ফল : চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।