জয়পুরহাটের মাদক দ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে জুয়াড়িসহ ১০জনকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে আরজি অনন্তপুর গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামসহ আরজি অনন্তপুর গ্রামের জুবায়ের হোসেন (৪২), সামছুল প্রামানিক (৪৫), রঘুনাথপুর গ্রামের উজ্জল হোসেন (৩৩), অনন্তপুর গ্রামের তাজমুল ইসলাম (২৫), পূর্বথিপুর গ্রামের মোস্তাক মন্ডল (৩৫), আব্দুল আলীমকে (৪৫) আটক করে।
মাদকদ্রব্য অধিদপ্তর নওদা গ্রাম থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (২৯), থানা পুলিশ ফতেপুর তিনমাথা মোড় থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়গ্রামের ছায়েব আলী (৪০) এবং পাঁচবিবি-হিলি সড়কের চম্পাতলী ব্রিজের নিকট থেকে মাদক সেবনের অভিযোগে শাহজাহানপুর উপজেলার চক লোকমান গ্রামের খন্দকার সোলাইমান রয়েল (২৮) ও বগুড়া সদরের নিসিন্দারা গ্রামের ফেরদৌস জামান বিপ্লবকে (৪৬) আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
ইত্তেফাক/কেআই
