জিডিপি প্রবৃদ্ধি: দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৫:৫৬

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারে  দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।  ফলে  জিডিপি প্রবৃদ্ধিতে  বাংলাদেশ এশিয়ার তৃতীয় বড়ো অর্থনীতির দেশ ভারতকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।   মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়। 

আইএমএফ-এর  হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে।  এতে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১ হাজার ৮৮৮ ডলার। সেখানে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ। এর  ফলে ভারতে মাথাপিছু আয় ১,৯০০ ডলার থেকে কমে হবে ১ হাজার ৮৭৭ ডলার। 

আইএমএফ-এর প্রতিবেদনে আরো বলা হয় , ২০২০ সালে  জিডিপি প্রবৃদ্ধি হবে পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

ইত্তেফাক/এআর