সীমান্তে ভারতের নির্মাণ কাজ দুদেশের সম্পর্কের উত্তাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
এরা আগে গত ১২ই অক্টোবর ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সাতটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ৪৪টি সেতুর উদ্বোধন করেন। যার মধ্যে চীন সীমান্তবর্তী লাদাখ ও অরুণাচল প্রদেশও ছিল।
এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, কিছু সময়ের জন্য, ভারতীয় পক্ষ সীমান্তে অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং সেনা বাড়িয়েছে যা উভয় পক্ষের মধ্যে উত্তেজনার মূল কারণ ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয় যে বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে ভারত। অরুণাচল প্রদেশকেও ভারতের অংশ হিসেবে চীন স্বীকৃতি দেয় না।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সেনাদের চলাচলের সুবিধার্থে সীমান্ত এলাকায় সেতু তৈরি করছে ভারত। এর মধ্যে আটটি সেতু তৈরি হচ্ছে লাদাখে এবং আরো আটটি তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশে।
ইত্তেফাক/এআর
