কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
উপজেলার বসুরহাট পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডে মাছুয়াদোনা খালের বিন্তি জালে ৪০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। বুধবার সকালে ঐ এলাকার সিদ্দিক ড্রাইভার বাড়ির কামালের বিন্তি জালে এ সাপ ধরা পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা বন বিভাগ এবং উপজেলা প্রাণিসম্পদ বিভাগে যোগাযোগ করলে তারা একে অপরের ওপর দায় চাপান। পরে দুপুরে অনন্যোপায় হয়ে বিন্তি জালের মালিক কামালসহ অন্যরা সাপটি মাটিতে পুঁতে ফেলে। এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর জানান, বন বিভাগের রেঞ্জার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ডেকে প্রকৃত দায় কোন বিভাগের ওপর, তা খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
