সিসিটিভির আওতায় এলো কুড়িগ্রামের শাপলা চত্বর

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৪

কুড়িগ্রাম প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে এবং ট্রাফিক বিভাগের চেইনএজ ব্যবস্থা আরো সুচারুভাবে পরিচালনার জন্য কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে শাপলা চত্বরের ট্রাফিক কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, এএসপি উত্পল কুমার রায়, ট্রাফিক ইন্সপেক্টর জাহিদ সরওয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুত্ফর বকসী প্রমুখ।