শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
উপজেলা পরিষদের উপনির্বাচনে একমঞ্চে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন প্রার্থীরা। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ। অনুষ্ঠানে মনোনীত প্রার্থীরা উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
