কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জে নারী নির্যাতন, ধর্ষণ ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক জগবন্ধু সিংহ নন্দী, কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, প্রশান্ত খাঁ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
