কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে নকল কীটনাশক বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার আব্দুস সহিদের ছেলে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইকতারুল ইসলাম জানান, উপজেলার রফিকগঞ্জ বাজার থেকে ৫৫ প্যাকেট নকল কীটনাশকসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ২০ হাজার টাকা জরিমানা করেন।
