বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর থানা পুলিশ বুধবার রেল স্টেশন এলাকা থেকে সাত জুয়াড়িকে আটক করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত এক জনকে সাত দিন এবং ছয় জনকে এক মাস করে কারাদণ্ড দেন।
