নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও প্যাকেটের গায়ে উত্পাদন, মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায়, খাবার হোটেলে মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
