বদলগাছীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৮

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ১২ বছরের এক শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। আসামি দুলাল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। দুলাল বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির ভগবানপুর গ্রামের বাসিন্দা। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন,  এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।