সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) শাখায় না এসেই গ্রাহকরা খুব সহজে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। গতকাল এ বিষয়ে ই-অ্যাকাউন্ট সেবা ভার্চুয়াল প্ল্যাটফরমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মো. সুলতান বাদশা, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
