শেয়ারবাজারে সামান্য পতন বেড়েছে লেনদেন

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:২১

ইত্তেফাক রিপোর্ট

আগের দিন মঙ্গলবার উত্থান হলেও গতকাল বুধবার সামান্য পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। জানা গেছে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৮০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৯ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ১৩ পয়েন্ট এবং সিডিএসইসি ৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৮ দশমিক ৪৫ পয়েন্টে, ১ হাজার ৬৫৬ দশমিক ৩২ পয়েন্টে এং ৯৭৭ দশমিক ৩১ পয়েন্টে। ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬০ কোটি ৮৬ কোটি টাকা বেশি।  ডিএসইতে গতকাল ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টির বা ৩৭ দশমিক ৭৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬৯টির বা ৪৭ দশমিক ৬০ শতাংশের এবং ৫২টি বা ১৪ দশমিক ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ২৩ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িছে ১৩ হাজার ৮১৪ দশমিক ০৭ পয়েন্ট। সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। গতকাল সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।