স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশন্স লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের কবলে পড়েছে স্পেন। ইউক্রেনের কাছে ১-০ ব্যবধানে হেরেছে কোচ লুইস এনরিকের দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিলো স্পেনেরই। দুই অর্ধে মুহুর্মুহু আক্রমণ আর প্রতিপক্ষ গোলমুখে ২১ টি শট নিয়েও গোলের দেখা পাননি আনসু ফাতি, রদ্রিগো মোরেনোরা। ৭৬ মিনিটে অনেকটা ধারার বিপরীতে করা তিশানকভের গোলটিই তাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এর পরও অবশ্য প্রতিযোগিতায় নিজ গ্রুপে শীর্ষে আছে স্পেন।
