যে কোনো প্রকল্প বাস্তবায়নে একটা নির্দিষ্ট সময় থাকে। কিন্তু দেখা যায়, প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন না করে বছরের পর বছর সময় নিয়ে টাকার পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন সংশিষ্টরা। এর উদ্দেশ্য স্বচ্ছ জলের মতো পরিষ্কার অর্থাত্ লুটপাট—তা বোকাতেও বোঝে। এই পুকুর চুরি ও লুটপাট ঠেকাতে হলে প্রকল্প যাঁরা সঠিক সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারেননি, তাঁদেরকে আইনের মুখোমুখি করা একান্ত প্রয়োজন। প্রকল্পের সঙ্গে সংশিষ্টদের সহায়সম্পদ জব্দ করা হলেই যে কোনো ধরনের দুর্নীতি চিরতরে ঠেকানো সম্ভব। কিন্তু দুর্নীতিবাজদের সঙ্গে মিতালি গড়ে তুললে দুর্নীতি রুখিবে কী দিয়ে!
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
